সংগৃহীত
জাতীয়

নতুন ভোটাররা পাচ্ছেন বিশেষ সুযোগ

নিজস্ব প্রতিবেদক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাদ পড়া ভোটারদের তালিকাভুক্ত করতে বিশেষ সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ইসির সচিব মো. জাহাঙ্গীর আলম রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসির এই সিদ্ধান্তের কথা জানান।

আরও পড়ুন: বিদেশিদের মাতবরি সহ্য করা হবে না

ভোটারদের আবেদনের জন্য ১ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে এ আবেদন করতে হবে। কেউ ভোটার হবার জন্য এই সময় আবেদন করলে তিনি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। একই সাথে এই সময়ের মধ্যে ভোটার এলাকা পরিবর্তনের জন্যও আবেদন করা যাবে।

সচিব বলেন, ভোটার নিবন্ধন আইন অনুসারে, প্রতি বছর ২ মার্চ আগের বছরের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়। গত বছরের (২০২২) এরই ধারাবাহিকতায় ভোটার তালিকা প্রকাশ হয়েছে চলতি বছরের ২ মার্চ।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি ইসি রাশেদা

জাহাঙ্গীর আরও জানান, ‘আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে ২০২৩ সালের ১ জানুয়ারি এ মধ্যবর্তী সময়ে যারা ভোটারযোগ্য হয়েছিলেন, কিন্তু ভোটার হতে পারেননি বা বাদ পড়েছেন, তাদের ভোটার হওয়ার জন্য সুযোগ দেওয়া হবে।

নির্দিষ্ট এই সময়ের মধ্যে কেউ যদি ভোটার এলাকা পরিবর্তন করতে চান, সেজন্যও আবেদন করতে পারবেন। ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই আবেদন করতে হবে।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা