সংগৃহীত
জাতীয়
এলিভেটেড এক্সপ্রেসওয়ে

৩য় দিনে টোল আদায় ২৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৩য় দিনে অর্থাৎ মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ২৫ লাখের বেশি টাকা টোল আদায় হয়েছে। এ সময় এক্সপ্রেসওয়েতে মোট ৩০ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে।

আরও পড়ুন:মারা গেলেন সেতুমন্ত্রীর মেজো বোন

বুধবার(৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ২ দিনে প্রায় ৩২ লাখ টাকা পর্যন্ত টোল আদায় হয়েছিল।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, মোট টোল আদায় হয়েছে ২৫ লাখ ৬ হাজার ৮০০ টাকা। এসকল গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেট পথে ১৫ হাজার ৬৯০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেট পথে ৩ হাজার ৬১৯টি।

আরও পড়ুন: পল্টনে এসি বিস্ফোরণ, আহত ৩

এছাড়াও বনানী থেকে কুড়িল-বিমানবন্দর পথে ২ হাজার ৮৯৮টি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৮ হাজার ৭১২টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করেছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে করে মাত্র ১৫ মিনিটে বসুন্ধরা থেকে বনানী যেতে পারায় যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করছেন। যাত্রীরা বলছে, টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি।

বহুল প্রতীক্ষিত রাজধানী ঢাকার যানজট নিরসনে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (ঢাকা উড়ালসড়ক) শনিবার (২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেখ হাসিনা।

আরও পড়ুন: আজ যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে

সেদিন বিকাল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্তের কাওলা অংশে নামফলক উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী ১ম ধাপের উদ্বোধন করেন।

পরে এ প্রকল্প সম্পর্কে সচিবের দেওয়া প্রেজেন্টেশন দেখেন ও ব্রিফ শোনেন তিনি। পরে রোববার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে এর ওপর দিয়ে শুরু হয় যান চলাচল।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা