ছবি : সংগৃহিত
জাতীয়

আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে

জেলা প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, সারাদেশেই আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। যার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং প্রবৃদ্ধিও হচ্ছে। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে আইনশৃঙ্খলার অবনতি জনিত যে কোনো পরিস্থিতির উদ্ভব হলে তা দৃঢ় হস্তে দমন করা হবে।

আরও পড়ুন : নির্বাচন কোনো দলের জন্য থেমে থাকে না

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ বাহিনী শতবর্ষের পুরোনো প্রতিষ্ঠান। দীর্ঘদিন যাবত আমরা নির্বাচনের দায়িত্ব পালন করে আসছি। অতি সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে চমৎকার পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যদি কেউ চেষ্টা করে সেটা প্রতিহত করার যথেষ্ট সক্ষমতা আমাদের রয়েছে। আমাদের জনবল প্রশিক্ষণ রয়েছে, ইকুয়েপমেন্ট, লজিস্টিক আছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দিবে সেই অর্পিত দায়িত্ব পালনে আমরা প্রস্তুত আছি।

আরও পড়ুন : জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করান

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুলিশ বাহিনী জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। সারাদেশেই আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। ইতোপূর্বে যেভাবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করেছে আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। আমরা আমাদের দায়িত্ব সফলভাবে পালন করতে পারবো বলে আশাবাদী।

এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আইজিপি। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তিনি।

আরও পড়ুন : বিএনপির রূপরেখা অত্যন্ত হাস্যকর

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হক, গোপালগঞ্জের পুলিশ সুপার আফিফা আল-বেলী, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা