প্রতীকী ছবি
জাতীয়

সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

জেলা প্রতিনিধি : সাভারের ধামরাইয়ে অজ্ঞাত পরিবহনের চাপায় শাহজাহান আলী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন : রাজধানীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

রোববার (৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান আলী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাংগামোড় এলাকার সেকেন্দার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মোটরসাইকেল যোগে ঢাকা থেকে আরিচার দিকে যাচ্ছিলেন শাহজাহান আলী। বাথুলি এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন।

আরও পড়ুন : শ্রমিক অবরোধ, ঢাকায় রেল চলাচল বন্ধ

মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, ঘাতক পরিবহনটিকে শনাক্তের চেষ্টা চলছে। এরই মধ্যে নিহতের স্বজনদের সংবাদ পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা