ছবি-সংগৃহীত
জাতীয়

কলাবাগান থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানের ভূতের গলি এলাকার একটি বাসা থেকে অজ্ঞাত এক গৃহকর্মীর (৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : চলে গেলেন ভাষাসৈনিক ‘কয়েস ভাই’

শনিবার (২৬ আগস্ট) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম ও পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।

পুলিশের ভাষ্য, বাসাটিতে এক নারী তার তিন বছর বয়সী সন্তানকে নিয়ে থাকতেন। গতকাল (শুক্রবার) তারা বাসায় তালা মেরে বের হয়ে যান। শনিবার লোকজন ডাকাডাকি করলেও কেউ গেট না খোলায় থানায় জানানো হয়। পরে দুপুরের দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন : হানিফ ফ্লাইওভারে বাইক চালক নিহত

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) বিজন দাস বলেন, আজ দুপুরে কলাবাগানের ভূতের গলির একটি ভবনের কেয়ারটেকার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই ভবনের একটি বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা