সংগৃহীত
জাতীয়

এখন থেকে ট্রানজিট ভিসায় ওমরাহ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশিরা এখন থেকে ট্রানজিট ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ করতে পারবেন। ওমরাহ ভিসার মেয়াদ ১ মাস থেকে বাড়িয়ে ৩ মাস (৯০ দিন) করা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়

বুধবার (২৩ আগস্ট) সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড.তওফিক বিন ফাওজান আর-রাবিয়াহ সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সাথে বৈঠকে এসকল তথ্য জানিয়েছেন।

বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান প্রেস ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশিরা এখন ট্রানজিটে গিয়েও সৌদি আরবে ওমরাহ করতে পারবেন। শুধুমাত্র সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন। ট্রানজিট ভিসার মেয়াদ থাকবে ৪ দিন।

ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন হজের খরচ কমানোর বিষয়ে ২ দেশ আলোচনা করছে। এছাড়াও বাংলাদেশিদের জন্য আগামী হজে কোটা বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: নতুন অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার

বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে সৌদি হজমন্ত্রীর কাছে বেশকিছু দাবি তুলে ধরা হয়। তার মধ্যে রয়েছে, হজের সময় মিনা-মুজদালিফায় বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা, সুশৃঙ্খল লাগেজ ব্যবস্থাপনা, মুজদালিফা থেকে আসার পর বয়স্ক হাজিদের বিশ্রাম নেওয়ার পর শয়তানকে পাথর মারার সুযোগ করে দেওয়া। ওমরাহ ও হজ যাত্রীদের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।

বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২২ হাজারের কিছু বেশি মানুষ হজ পালন করেন। হজ ব্যবস্থাপনায় বড় ধরনের তেমন সমস্যা না হলেও মিনা-মুজদালিফায় হাজিদের তাঁবুতে বিদ্যুৎ ও পানি সরবরাহের ঘাটতি ছিল। বাংলাদেশি হাজিদের বেশ কিছু টয়লেটে পানি ছিল না। এতে করে হাজিরা বিদ্যুৎ সমস্যার কারণে ভোগান্তিতে পড়েন।

এছাড়া হাজিদের মোট ৬৫টি লাগেজ (ট্রলি) পাওয়া যায়নি। মন্ত্রণালয়কে এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। অন্যদিকে হাজিদেরকে মুজদালিফা থেকে মিনায় আসার পর জামারায় (শয়তানকে পাথর মারার স্থান) পাঠানো হয়। এমনকি সৌদি পুলিশ হাজিদের তাঁবু আটকে রাখে। সৌদি কর্তৃপক্ষ শয়তানকে পাথর মারার আগে কাউকে তাঁবুতে প্রবেশ করতে দেয় নি।

আরও পড়ুন: গ্যাস বিস্ফোরণ দগ্ধ আরও এক মৃত্যু

এতে করে বয়স্ক হাজিরা ৪০-৪৫ ডিগ্রি রোদে কয়েক কিলোমিটার হাঁটার পর অসুস্থ হয়ে পড়েন। অনেকে মারাও যান। তাই, মুজদালিফা থেকে মিনায় আসার পর বয়স্ক হাজিদের তাঁবুতে বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া হলে পরে তারা বিকেলে পাথর মারতে পারবেন। ফলে বয়স্ক হাজিরা অসুস্থ হবেন না। সৌদি হজমন্ত্রীর কাছে এ সকল বিষয়গুলো তুলে ধরে সমাধান চাওয়া হয়েছে বলে জানা যায়।

গত মঙ্গলবার রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে রাজকীয় সৌদি আরব সরকারের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিশেষ বিমানে ঢাকায় এসেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা