ছবি-সংগৃহীত
জাতীয়

বিএনপির মধ্যে অস্থিরতা লক্ষ্য করছি

নিজস্ব প্রতিবেদক : বিএনপি গত শনিবার দিবাগত রাত ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল। এ ইস্যুতে আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মধ্যে একটি অস্থিরতা লক্ষ্য করছি। তারা যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে মনে হয় প্রথম দেখলাম যে রাত তিনটায় সংবাদ সম্মেলন।

আরও পড়ুন : পুলিশ রাজনৈতিক বক্তব্য দেয় না

মঙ্গলবার (২২ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি রাত তিনটায় সংবাদ সম্মেলন ডেকেছে। কারো যদি আক্কেল থাকে তাহলে কেউ রাত তিনটায় সংবাদ সম্মেলন ডাকে? সংবাদ সম্মেলন তো সংবাদকর্মীদের নিয়ে ডাকতে হয়। সংবাদকর্মীরা রাত তিনটায় ওনাদের সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য কি বাধ্য?

আরও পড়ুন : জাপা চেয়ারম্যানের দায়িত্ব নিলেন রওশন

তিনি বলেন, বিএনপির কর্মী এর আগে বহু সময় ধরা হয়েছে বা অ্যারেস্ট হয়েছে। আওয়ামী লীগের কর্মীও বিভিন্ন সময়ে অ্যারেস্ট হয়েছে। আমরাও কোনোদিন রাত তিনটায় সংবাদ সম্মেলন করিনি। বিএনপিও আগে কখনো রাত তিনটায় করেনি। এখন রাত তিনটায় সংবাদ সম্মেলন করা মানে তাদের মধ্যে যে অস্থিরতা এবং তারা যে এখন একটা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সেটারই প্রমাণ হচ্ছে।

আরও পড়ুন : সরকার নাটক সাজিয়ে দেখায় জঙ্গি আছে

এ সময় মোবাইল উঁচিয়ে ধরে ফেসবুকের একটি পোস্টটি দেখান মন্ত্রী। বলেন, 'ফেসবুকে লিখেছে, বিএনপির মাথা পুরাই আওলাইয়া গেছে তাই রাত তিনটায় সংবাদ সম্মেলন ডাকে।'

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা