ছবি: সংগৃহীত
জাতীয়

কোনো বিশেষ সভা করা হয়নি

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব সভা অনুষ্ঠিত হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, আলাদা কোনো বিশেষ সভা করা হয়নি।

আরও পড়ুন: সংঘাতের আশঙ্কা নেই

সোমবার (২৪ জুলাই) সচিবালয়ে এ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, হঠাৎ সব সচিবকে ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

আরও পড়ুন: ঢাকায় আসছে ইইউর বিশেষ প্রতিনিধি

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, বিশেষ কোনো মিটিং না। নিয়মিত যে মিটিং, সেটিই হয়েছে। এটি আগামীকাল হওয়ার কথা ছিল। ঐ সময় আমার অন্য একটি প্রোগ্রাম আছে। সেজন্য আমি মিটিংটি এগিয়ে নিয়ে এসেছি।

আলাদা করে সচিব সভা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। আমাদের সাধারণ সভা হয়েছে। এটি সচিব সভা নয়, আলাদা সচিব সভা নয়। আমাদের যে কমিটি, সে কমিটির সভা।

আরও পড়ুন: অ্যাম্বুলেন্স চলাচল বন্ধের ঘোষণা

তিনি বলেন, আমাদের পক্ষ থেকে বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি। মিটিংয়ে সাধারণত যেসব জিনিস আলোচনা করি, সেটা আলোচনা করেছি। অনেকগুলো প্রস্তাব ছিল, কিছু নিয়োগ বিধি ছিল, অর্গানোগ্রাম অ্যাপ্রুভ করার বিষয় ছিল, সেগুলো করেছি আমরা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি হাসপাতালের নিয়োগ বিধি আমরা করে দিয়েছি। শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবও আমরা না করিনি। আমরা বলেছি এটি আইনের মাধ্যমে যেতে হবে। আইন প্রণয়নের পরামর্শ দিয়েছি।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২

নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না-জানতে চাইলে তিনি বলেন, এ সভায় এটা নিয়ে আলোচনা হয়নি। আমরা আলাদা কোনো সচিব সভা করিনি।

মাঠ প্রশাসনের নির্বাচনের আগে কীভাবে কাজ হবে, সে বিষয়ে আলোচনার প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না। এ রকম কোনো বিষয়ে না।

আরও পড়ুন: পাবনায় জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মাহবুব হোসেন বলেন, প্রকল্প বাছাই করার ক্ষেত্রে, প্রকল্পে অর্থায়ন, যে ইন্টারন্যাশনাল উইন্ডোগুলো তৈরি হয়েছে সেখানে যাতে সচিবরা একটু বেশি নজর দেয়, সে বিষয় নিয়ে কথা হয়েছে।

নির্বাচনের আগে সরকারের মেগা প্রকল্প শেষ করার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না। ওইসব নিয়ে আলোচনা হয়নি।

আরও পড়ুন: ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কয়েকজন সচিব জানিয়েছেন, সচিব সভা হয়েছে- একজন সাংবাদিক বিষয়টি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করলে মাহবুব হোসেন বলেন, কোনো সচিব এ কথা বলে থাকলে তাকে জিজ্ঞেস করেন, আমাকে নয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা