ছবি-সংগৃহীত
জাতীয়

ওয়াটার বাস ডুবির ঘটনায় আটক ৬

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাস ডুবির ঘটনায় বাল্কহেডের মাস্টারসহ ৬ জনকে আটক করেছে নৌ-পুলিশ।

আরও পড়ুন : বাঙালি শ্রমিক অসন্তোষ, হামলায় আহত ২০

সোমবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের ঢাকা বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম।

আটককৃতরা হলেন, বাল্কহেডের মাস্টার মো. শরিফুল ইসলাম (৩৫) সহ চালক মো. আনছার আলী (৩৭), সুকানি মো. সজীব সরদার (২৭), লস্কর মো. সিয়াম বেপারী (২০), মো. সফিউল গাজী (২২) ও বাবুর্চি মো. মাসুদ মুন্সিকে (৪৮) আটক করা হয়েছে।

এএসপি দিলওয়ার বলেন, আজ বিভিন্ন সময় সদরঘাট এলাকার আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে আটকদের থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন : পদ্মায় ফেরি চলাচল ব্যাহত

প্রসঙ্গত, গতকাল রোববার রাত সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলঘাট যাওয়ার পথে বুড়িগঙ্গার নদীর অংশে বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় সরকারি ওয়াটার বাসটি। ওয়াটার বাসটি ডুবির ঘটনায় শেষ খবর পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা