ছবি-সংগৃহীত
জাতীয়
ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আরাফাত ৮৭৮০, হিরো আলম ২০৪৪ ভোট

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোটগণনা। এরই মধ্যে ৫০টি কেন্দ্রের ভোটের প্রাপ্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন : কিছু প্রার্থী দাঁড়ায় অভিযোগ করার জন্য

প্রকাশিত ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ৮ হাজার ৭৮০ ভোট পেয়ে সবার উপরে আছেন।
২ হাজার ৪৪ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আর লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান ৪৮৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন।

এছাড়া গোলাপ ফুল প্রতীকের প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান ৩১০ ভোট, ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন ২২ ভোট, ট্রাক প্রতীকের প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঞাঁ ২১ ভোট, ডাব প্রতীকের প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন ১৬ ভোট এবং সোনালী আঁশ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬২ ভোট।

সোমবার (১৭ জুলাই) বিকেলে ৫০ কেন্দ্রের এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

আরও পড়ুন : ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জন

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুকের (আকবর খান পাঠান) মৃত্যুর পর শূন্য ঘোষণা করা হয় ঢাকা-১৭ আসন। এরপর নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়। দ্বাদশ সংসদ নির্বাচন চলে আসায় এই আসনে নির্বাচিত হয়ে মাত্র কয়েক মাসের জন্য সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন বিজয়ী।

এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন ও নারী ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। সব কেন্দ্রে ভোট হয় ব্যালট পেপারে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা