ছবি-সংগৃহীত
জাতীয়

ঢাকায় আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান পাঁচ দি‌নের সফরে আজ মঙ্গলবার বাংলাদেশে আসছেন।

আরও পড়ুন : আধুনিক জাতি গড়ে তুলতে চাই

মঙ্গলবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আইসিসির প্রধান কৌঁসুলির সফ‌রের তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এ কর্মকর্তা জানান, আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান দ্বিতীয় দফায় বাংলা‌দেশ সফর কর‌বেন। তি‌নি কক্সবাজার রো‌হিঙ্গা ক‌্যাম্প প‌রিদর্শন কর‌বেন, রো‌হিঙ্গা‌দের স‌ঙ্গে আলাপ কর‌বেন। তিনি রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের তদন্তে জবাবদিহিতা নি‌শ্চিত করার বি‌ষ‌য়ে রো‌হিঙ্গা‌দের স‌ঙ্গে আলাপ ক‌রে বি‌ভিন্ন আলামত সং‌গ্রহের চেষ্টা কর‌বেন। তার সফ‌রের মূল উদ্দেশ্য এটি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হারাতে চায় না

সফরসূচি অনুযায়ী, প্রথম দিন মঙ্গলবার (৪ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন করিম খান।

এরপর বুধবার (৫ জুলাই) এবং বৃহস্পতিবার (৬ জুলাই) তিনি কক্সবাজারে থাকবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন আইসিসির প্রধান কৌঁসুলি।

আরও পড়ুন : সৌদিতে ৫ জনের ফাঁসি কার্যকর

প্রসঙ্গত, করিম খান দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ৫ দিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা