ছবি: সংগৃহীত
জাতীয়

জা‌তিসংঘের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একটি নেতৃস্থানীয় অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশ শান্তি, নিরাপত্তা এবং লিঙ্গ সমতার উন্নয়নে সংস্থা‌টির নীতি ও উদ্দেশ্যের প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মোমেন।

আরও পড়ুন : বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রোববার (২৫ জুন) রাজধানীর এক‌টি হোটেলে ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস (ইউএসজি ডিপিও) জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের প্রস্তুতিমূলক বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মাসুদ বিন মোমেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তিকেন্দ্রিক বৈদেশিক নীতি নির্দেশনা দ্বারা পরিচালিত ‘সবার সাথে বন্ধুত্ব এবং কারও প্রতি বিদ্বেষ নয়’; বাংলাদেশ শান্তিরক্ষাসহ জাতিসংঘের শান্তি প্রচেষ্টার অগ্রভাগে রয়েছে।

আরও পড়ুন : ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩

বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে বৈষম্য ও যৌন হয়রানির কোনো জায়গা নেই। সব শান্তিরক্ষী যেন নিরাপদ ও সহায়ক পরিবেশে কাজ করতে পারে, সেটির কৌশল নির্ধারণ খুঁজে বের করা জরু‌রি।

পররাষ্ট্রস‌চিব ব‌লেন, আমরা বিশ্বাস করি, টেকসই শান্তি ও উন্নয়নের জন্য লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘকে সমর্থন দি‌য়ে আমরা নারী শান্তিরক্ষীদের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছি। সেনা ও পুলিশ ছাড়াও আমাদের নারী বিচারকরা শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করে অবদান রেখে চ‌লে‌ছেন।

আরও পড়ুন : এক্সপ্রেসওয়েতে পুলিশসহ নিহত ২

তিনি ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে নারী শান্তিরক্ষীদের সংখ্যা বৃ‌দ্ধি‌তে সমর্থন দি‌য়ে যা‌চ্ছেন।

অনুষ্ঠা‌নে জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ পিয়ের লাক্রোয়ার ব‌লেন, শান্তি মিশনে নারী সদস্যদের অংশগ্রহণ বাড়ছে। এখন সমতা নিশ্চিতের সময়। এজন্য নারীদের জন্য অনিবার্য সুযোগ সুবিধার দিকে গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুন : সৌদি পৌঁছেছেন ১২২৮৩৩ হজযাত্রী

এ সময় আরও বক্তব্য দেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড ও পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ ও ৬ ডিসেম্বর তারিখে ঘানার আক্রায় অনুষ্ঠেয় জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে যে ৪ টি বিষয় ভিত্তিক ধারাবাহিক সম্মেলন অনুষ্ঠিত হবে- এটি তার প্রথমটি। বাংলাদেশ, কানাডা ও উরুগুয়েসহ আয়োজক হওয়া প্রস্তুতিমূলক সম্মেলনটির মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘জাতিসংঘ শান্তিরক্ষায় নারী’।

সোমবার (২৬ জুন) জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের ২ দিনব্যাপী প্রস্তুতিমূলক বৈঠকের সমাপনী শেষ হ‌বে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা