ছবি: সংগৃহীত
জাতীয়

যাত্রাবাড়ীতে লরির ধাক্কায় যুবক নিহত 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে লরির ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : রাজধানীতে তীব্র যানজট

মঙ্গলবার (১৩ জুন) মধ্য রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন (২১) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজিমিজি এলাকায় থাকতেন। তার বাড়ি রংপুরের পীরগাছা থানার বানিপুর গ্রামে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে ঘুমন্ত ব্যক্তিকে গুলি করে হত্যা

নিহত আল-আমিনের গ্যারেজ মালিক আব্দুস সাত্তার জানান, রাতে আল-আমিন অটোরিকশা নিয়ে যাত্রাবাড়ী থানার ট্রাফিক পুলিশ বক্সের সামনে এলে অজ্ঞাত একটি লরির ধাক্কায় ঘটনাস্থলে সে মারা যায়।

পরে খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৫

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) চঞ্চল কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে মরদেহ উদ্ধার করে আজ বুধবার (১৪ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘাতক লরি চালককে আটক করা যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা