ছবি: সংগৃহীত
জাতীয়

রাজধানীতে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক : আজ রাজধানীর বনানী, উত্তরা ও বিমানবন্দর সড়কে তীব্র যানজট দেখা গেছে। ফলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন এ পথে চলাচলকারীরা।

আরও পড়ুন : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বুধবার (১৪ জুন) সকাল থেকে এ সড়ক ব্যবহারকারীরা ঘণ্টার পর ঘণ্টা বাসের ভেতর অপেক্ষা করার পর অনেকে হেঁটে গন্তব্যের দিকে ছুটছেন।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর এয়ারপোর্ট থেকে আব্দুল্লাহপুরমুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ সময় বিশ্বরোড, খিলক্ষেত, কাওলা, উত্তরা, আব্দুল্লাহপুর পেরিয়ে গেছে যানবাহনের দীর্ঘসারি। এছাড়া বনানী, মহাখালী ও গুলশান রোডেও যানজট ছাড়িয়েছে।

আরও পড়ুন : ১১ জেলায় বৃষ্টির আভাস

ভয়াবহ যানজটে এ সড়কে চলাচলকারী কেউ-ই সঠিক সময়ে গন্তব্যে যেতে পারছেন না। এতে অফিসগামীদের অনেকেই হেঁটে অফিস ধরছেন।

স্থানীয়রা বলেন, গত কয়েক দিন ধরেই রাজধানীর উত্তরা-বিমানবন্দর সড়কে অসহনীয় যানজট। উন্নয়ন প্রকল্পের কাজ ও বেহাল রাস্তার কারণে এ যানজট। আজ ভোর থেকেই রাজধানীবাসীর ভোগান্তি বেড়ে গেছে কয়েকগুণ। সকাল থেকেই স্থবির হয়ে পড়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ এ সড়কটি।

আরও পড়ুন : অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেফতার

আজ ভোর থেকে বিমানবন্দর সড়ক প্রায় থমকে আছে। এয়ারপোর্ট সড়কে ঢোকা এবং বের হওয়ার উভয় পথেই তীব্র যানজট।

গাজীপুরের উদ্দেশ্যে রওনা হওয়া শামীম আহসান বলেন, ভোরে গাজীপুরের উদ্দেশ্যে এয়ারপোর্ট থেকে বাসে উঠে একই জায়গায় বসে থাকার পর হেঁটেই রওনা দিয়েছেন অফিসের দিকে। এয়ারপোর্ট থেকে টঙ্গীমুখী সড়কে স্থবির হয়ে রয়েছে যান চলাচল। এয়ারপোর্ট থেকে টঙ্গী পর্যন্ত হেঁটে যেতে তার সময় লেগেছে ১ ঘণ্টার বেশি সময়।

আরও পড়ুন : বাড্ডায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

ট্রাফিক এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাখাওয়াত হোসেন সেন্টু জানান, রাতে গাজীপুর সড়কের উন্নয়নমূলক কাজের জন্য এয়ারপোর্ট-গাজীপুর সড়কে যানজটের সৃষ্টি হয়। সকালে অফিসগামী যানবাহনের ফলে এ যানজট তীব্র হয়।

তবে সকাল সাড়ে ৯ টার দিকে এয়ারপোর্ট সড়ক স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা