ফাইল ছবি
জাতীয়

হজে গিয়ে ১১ বাংলাদেশির মৃত্যু

সান নিউজ ডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১১ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবো

তারা সবাই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। রীতি অনুযায়ী মক্কায় মারা যাওয়া মুসল্লিদের সেখানেই দাফন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি আরবের প্রতিকূল আবহাওয়া ও পরিবেশের কিছুটা ভিন্নতার কারণে প্রতিবছরই স্বাস্থ্যগত নানা সমস্যায় ভোগেন হজযাত্রীরা। এমনকি মৃত্যুও হয় অনেকের। চলতি বছরও হজ পালনে গিয়ে মক্কাতে ১১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। যদিও এদের সবারই স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: বাইডেন ও ন্যাটো প্রধানের বৈঠক বাতিল

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত প্রায় ৭৪ হাজার বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর ১ লাখ ২২ হাজার ২২১ বাংলাদেশির হজ পালনের করার কথা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পালিত হবে পবিত্র হজ।

হজযাত্রীদের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে মক্কা ও মদিনা উভয় স্থানেই জরুরি স্বাস্থ্যসেবার সব ব্যবস্থা রয়েছে। এছাড়া বাংলাদেশিদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এ দুই স্থানেই ২৪ ঘণ্টা সেবা দিতে নিয়োজিত আছে বিশেষ মেডিকেল টিম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা