ছবি-সংগৃহীত
জাতীয়

সব পক্ষের ভাবমূর্তি ভালো হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনে অবাধ-সুষ্ঠু নির্বাচনের হওয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন, সরকারসহ সব পক্ষের ভাবমূর্তি ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেন, গাজীপুর সিটিতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন, সরকারসহ সব পক্ষের ভাবমূর্তি ভালো হয়েছে। বিদেশিরা কী চাইলো, সেটা নির্বাচন কমিশনের কাছে গুরুত্বপূর্ণ না। সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে, ভবিষ্যতেও করবে। নির্বাচন কমিশন মুক্ত ও স্বাধীন প্রতিষ্ঠান। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো চাপ কখনোই আসেনি।

আরও পড়ুন : পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ

রোববার (২৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে এক প্রশ্নের জবাবে ইসি মো. আলমগীর এসব কথা বলেন।

ইসি আলমগীর বলেন, ‘৪৫ দিন আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হয়। যুক্তরাষ্ট্রের ভিসানীতি কী, তা আমাদের জানাও নেই। আমরা পড়ারও সুযোগ পাইনি, নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। ভিসানীতির সঙ্গে গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচনে আইন মেনে না চললে তিনি যেই হোন না কেন, ইসি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

আরও পড়ুন : বাংলাদেশ-ওমান এফওসি আজ

তিনি বলেন, ‘যারা সমালোচনা করেন, তারা সবসময়ই সমালোচনা করেন। নির্বাচনে যারা আসবেন, তাদের সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। ভোটাররাও যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে। গাজীপুরের মতোই আসন্ন সব নির্বাচন সুষ্ঠু করবে ইসি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার, সবকিছুই করা হবে।’

আরও পড়ুন : বঙ্গবন্ধুর সমাধিতে মেয়র জায়েদার শ্রদ্ধা

ইভিএমে ভোটের ফলাফল বিলম্ব হওয়ার কারণ হিসেবে নির্বাচন কমিশনার বলেন, গাজীপুর বেশ বড় সিটি কর্পোরেশন, অনেক প্রার্থী ছিলেন, তাই ফল দিতে সময় লেগেছে। তবে সংসদ নির্বাচনে ফলাফল দিতে এত সময় লাগবে না। কারণ, সংসদ নির্বাচনে কোনো কাউন্সিলর পদপ্রার্থী থাকবে না।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা