ছবি: সংগৃহীত
জাতীয়
আফতাবনগরে গরুর হাট 

সিদ্ধান্ত স্থগিতের মেয়াদ বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিতের মেয়াদ আরও ২ মাস বৃদ্ধি করেছেন হাইকোর্ট।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে পড়ে ২ জনের মৃত্যু

রোববার (২৮ মে) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

আরও পড়ুন : মোহাম্মদপুরে ৮ তলা ভবনে আগুন

গত ১৫ মে কোরবানি ঈদকে কেন্দ্র করে রাজধানীর আফতাবনগরে গরুর হাট না বসানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। পরিবেশ সংরক্ষণের দাবিতে জনস্বার্থে রিটটি দায়ের করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটির প্রধান ভূমি অফিসার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইস্টার্ন হাউজিং ও ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়।

আরও পড়ুন : সীমান্তে সংঘর্ষ, নিহত ৫

ঐ রিটের শুনানি নিয়ে আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত ১ সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একই সাথে ইজারা বাতিলের বিষয়ে রুল জারি করেন আদালত। গত ২২ মে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এরই ধারাবাহিকতায় রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদের মেয়াদ আরও ২ মাস বৃদ্ধি করলেন হাইকোর্ট।

এর আগে গত ২ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ) পক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা স্বাক্ষরকৃত সম্পত্তি বিভাগ ইজারা/বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র ঘোষণা করা হয়। দরপত্রে ঈদুল আযহার দিনসহ ৫ দিনব্যাপী গরুর হাটের কথা উল্লেখ করা হয়।

আরও পড়ুন : ১৫০০ জলবায়ু কর্মী আটক

বিজ্ঞপ্তিতে রাজধানীর বাড্ডা ইউনিয়ন পরিষদের অংশ ইস্টার্ন হাউজিং আফতাবনগরের ব্লক ‘বি’ থেকে ‘এইচ’ পর্যন্ত খালি জায়গায়সহ উত্তর সিটি কর্পোরেশনের ৭ স্থানে কোরবানির গরু বিক্রির জন্য বাজারের ইজারা আহ্বান করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা