জাতীয়

‘রোজ মেরিনার্স ভবন’ ঝুঁকিপূর্ণ ঘোষণা

সান নিউজ ডেস্ক : রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে অবস্থিত রোজ মেরিনার্স মার্কেট ও আবাসিক ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : শুক্রবার হজ কার্যক্রম উদ্বোধন

বৃহস্পতিবার (১৮ মে) সকালে সম্মিলিত একটি দল পরিদর্শন শেষে মার্কেটটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে।

এনএসআইর সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল মার্কেটটি পরিদর্শন করে। এসময় ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ভারতে পদ হারালেন আইনমন্ত্রী

অধীর চন্দ্র হাওলাদার বলেন, ভবনটিতে দু’টি বেজমেন্ট রয়েছে। যার একটিতে দোকান। ভবনটির দ্বিতীয় তলা পর্যন্ত মার্কেট এবং তৃতীয় তলা থেকে ষষ্ঠতলা পর্যন্ত আবাসিক। ভবনটির মার্কেট অংশে ৫০০টি দোকান আছে, যেখানে বিপুল মানুষের সমাগম হয় এবং আবাসিক অংশে ১৪০টি পরিবার বসবাস করেন। ভবনটির বেজমেন্ট, মার্কেট এবং আবাসিক অংশে অধিক অগ্নিঝুঁকি বিদ্যমান থাকলেও সেখানে অগ্নিনিরাপত্তার সন্তোষজনক ব্যবস্থা সংরক্ষণ করা নেই। অগ্নিনিরাপত্তার দিক থেকে এসব কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

আইন অনুযায়ী অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে অগ্নিঝুঁকি কমানো গেলে ভবনটি ঝুঁকিমুক্ত ঘোষণা করা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা