জাতীয়

এক দেশপ্রেমিককে হারালাম

সান নিউজ ডেস্ক: বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আরও পড়ুন: চিত্রনায়ক ফারুক আর নেই

সোমবার (১৫ মে) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, নিকটাত্মীয়, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন ডিএনসিসি মেয়র।

তিনি বলেন, অভিনেতা ফারুকের মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত অভিনয় শিল্পী ও অসাধারণ দেশপ্রেমিককে হারালাম। এ শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় মেয়র বলেন, ফারুক স্কুল জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলনে যোগ দেন এবং এরপর ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন জাতির গর্বিত সন্তান।

মেয়র আরও বলেন, চিত্রনায়ক ফারুক দেশের অভিনয় শিল্পে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি তাঁর মেধা ও মনন দিয়ে অভিনয় শিল্প সমৃদ্ধ করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৬ সালে আজীবন সদস্যের সম্মাননা পান। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত অভিনয় শিল্পী ও অসাধারণ দেশপ্রেমিককে হারালো, এ শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়।

উল্লেখ্য, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আকবর হোসেন পাঠান ফারুক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা