ছবি-সংগৃহীত
জাতীয়

ঈদ ও এইচএসসিতে পেছাল তফসিল

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আযহা ও এইচএসসি পরীক্ষার কারণে সারা দেশের ৬১টি স্থানীয় সরকার নির্বাচনের (পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ) তফসিল পেছানো হয়েছে। আগামী সপ্তাহে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আরও পড়ুন : বাজেট অধিবেশন শুরু

রোববার (১৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম এসব তথ্য জানান।

ইসি সচিব বলেন, মধ্য জুলাইয়ের মধ্যে কমিশন বেশকিছু নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে তফসিল দেওয়া হবে। তবে একেকটি নির্বাচন একেক সময়ে হবে।

তিনি বলেন, এর মধ্যে পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন রয়েছে। পৌরসভা আছে ৭টি, ইউপির সংখ্যা এখনো নির্ধারিত হয়নি। তবে ৫০টির বেশি হবে।

আরও পড়ুন : কক্সবাজারে ১২ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত

সংসদীয় আসনের শুনানি আজ (রোববার) শেষ হলো উল্লেখ করে জাহাংগীর আলম বলেন, কমিশন আবার বসে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। জুলাইয়ের মধ্যে এটা আমরা শেষ করব।

পার্বত্য চট্টগ্রামে আসন বৃদ্ধি প্রসঙ্গে ইসি সচিব বলেন, এটা কমিশন সিদ্ধান্ত নেবে। তবে বাস্তবতা হচ্ছে আমাদের আসন সংখ্যা ৩০০টি। এর বেশি আসন বানানোর সক্ষমতা নির্বাচন কমিশনের নেই। এটা যখন চূড়ান্ত হবে তখন বলা যাবে বাড়বে না কমবে।

আরও পড়ুন : জাহাঙ্গীরকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

জাহাংগীর আলম বলেন, নির্বাচন কমিশনের আপ্যায়ন ভাতার বিষয়ে নীতিমালা প্রণয়নের জন্য একটা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। তারা সংসদ নির্বাচনসহ কোথায় কী আছে তা দেখে প্রস্তাব দেবে। এরপর সিদ্ধান্ত হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা