জাতীয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঘূর্ণিঝড়ে ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে এক-দুই দিন সময় লাগতে পারে।

আরও পড়ুন: জাহাঙ্গীরকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

রোববার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

তিনি বলেন, আমাদের ওই রকম কোনও ক্ষয়ক্ষতি হয়নি। একটি ভাসমান এলএনজি টার্মিনাল সরে গেছে। আরেকটি রয়েছে। যেটা রয়ে গেছে, সেটি দিয়ে আমরা দুই-তিন দিনের মধ্যে গ্যাস চালু করতে পারব। যেটি খুলে গেছে, সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে।

তিনি আরও জানান, বিদেশি ডুবুরি আসবে, তারা গিয়ে কাজ করবেন। তবে আমরা মনে করি যে আল্লাহর অশেষ রহমতে আমরা ওই রকম ক্ষতিগ্রস্ত হয়নি। শিগগিরই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারব। আরও এক-দুই দিন সময় লাগতে পারে।

একটি ভাসমান এলএনজি টার্মিনাল সরে যাওয়ায় গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এই কারণে ৪০০ ঘনফুট গ্যাসের ঘাটতি থাকবে। আমি মনে করি, এখনকার পরিস্থিতি থাকবে না, উন্নতি হবে। তবে কিছু কিছু জায়গায় প্রভাব থাকবে। সেটা খুব বেশি না। গতকাল রাত থেকে কিছু সমস্যা দেখা দিয়েছিল, এটা কাভার করে আগামী দুই দিনের মধ্যে ভালো অবস্থানে যেতে পারব।

দুটি ভাসমান এলএনজি টার্মিনাল পুরোদমে চালু হতে কতদিন সময় লাগবে জানতে চাইলে তিনি বলেন, দুটি চালু হতে সময় লাগবে। একটি চালু হয়ে যাবে। আগামী দুদিনের মধ্যে জাহাজ চলে আসবে, গ্যাস আমরা দিতে পারবো। আরেকটি চালু হতে ১২-১৫ দিন সময় লাগবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা