ছবি-সংগৃহীত
জাতীয়

সিটি নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ দেখছি না

নিজস্ব প্রতিবেদক : সিটি নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছি না। নির্বাচন আয়োজনের জন্য পুলিশের অভিজ্ঞতা রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

আরও পড়ুন : জাপান দীর্ঘকালের পরীক্ষিত বন্ধু

শুক্রবার (২৮ এপ্রিল) বাদ জুমা হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পুলিশের আইজিপি বলেন, নির্বাচন আয়োজনের জন্য পুলিশের অভিজ্ঞতা রয়েছে, প্রশিক্ষণ আছে। সিটি নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছি না। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত।

তিনি বলেন, নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকি। নির্বাচন কমিশন আমাদের যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করবো।

আরও পড়ুন : আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবো

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজান শাফিউর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মহানগর পুলিশের ডিসি (ট্রাফিক) মুহাম্মদ আব্দুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজহার আলী শেখ প্রমুখ।

পরে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দক্ষিণ সুরমার মোগলাবাজার প্যারাইরচক এলাকায় পুলিশ অফিসার্স মেসের জন্য প্রস্তাবিত নতুন স্থান পরিদর্শন করেন।

আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮

এরআগে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১১টায় একটি ফ্লাইটে স্ত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীকে নিয়ে ৩ দিনের সংক্ষিপ্ত সফরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান আইজিপি আব্দুল্লাহ আল মামুন। আজ (শুক্রবার) ও কাল (শনিবার) সিলেট জেলা ও মহানগর পুলিশের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা