ফাইল ছবি
জাতীয়

পিকআপ চাপায় বাসচালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: রাজধানীতে পিকআপ ভ্যানচাপায় শহিদুল ইসলাম বাবু (৩৫) নামের এক বাস চালকের মৃত্যু হয়েছে। তিনি বলাকা পরিবহনের চালক ছিলেন।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

শুক্রবার (২৮ এপ্রিল) ভোর ৬টার দিকে মগবাজার ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

একই পরিবহনের আরেক বাসচালক মো. কানন জানান, তারা বাসটি নিয়ে কমলাপুরের দিকে যাচ্ছিলেন। বাসের হেলপার না থাকায় গেটে দাঁড়িয়ে ছিলেন বাবু। গাড়িটি চালাচ্ছিলেন তাদের এক বন্ধু।

আরও পড়ুন: পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

তিনি আরও জানান, মগবাজার ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় একটি বাস পাশ থেকে তাদের বাসটিকে চাপা দেয়। এতে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে বাসের গেটে দাঁড়িয়ে থাকা বাবু রাস্তায় পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন বাবু।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা