ছবি: সংগৃহীত
জাতীয়

নতুন রাষ্ট্রপতিকে জিনপিংয়ের অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিনন্দনপত্র পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সোমবার (২৪ এপ্রিল) অভিনন্দন পত্র পাঠান চীনের প্রেসিডেন্ট।

আরও পড়ুন: শপথ নিলেন মো. সাহাবুদ্দিন

চীনের গণপ্রজাতন্ত্রী সরকার ও এর জনগণের পক্ষ থেকে এবং তার নিজের নামে, শি জিনপিং রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দনপত্রে শি জিনপিং উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশ সর্বদা একে অপরকে সম্মান করেছে। একে অপরকে সমান বলে আচরণ করেছে এবং মৌলিক স্বার্থসম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে সমর্থন করেছে, যা দেশ দুথটির মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং সমান সমান সহযোগিতার উদাহরণ স্থাপন করেছে।

আরও পড়ুন: আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ

চীনের প্রেসিডেন্ট আরও বলেন, তিনি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন। দুই দেশের মধ্যে সময়ের পরীক্ষিত বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাড়াতে এবং কৌশলগত অংশীদারিত্বকে আরো ভালভাবে উপকৃত করার জন্য প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের সাথে কাজ করতে প্রস্তুত।

চিঠিতে বাংলাদেশের জনগণের সমৃদ্ধি ও সুখের জন্যও তার শুভেচ্ছা জানিয়েছেন শি জিনপিং।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা