জাতীয়

আগামী তিনদিন বাড়বে তাপমাত্রা

সান নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী তিনদিন পর্যন্ত দেশের তাপমাত্রা বাড়বে। সেইসঙ্গে দেশে আবারও তাপ প্রবাহের আভাস দিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি

শপথ নিলেন মো. সাহাবুদ্দিন

সোমবার (২৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি গণমাধ্যমকে জানান, আজ সারাদেশে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে। এই সপ্তাহের মধ্যে দেশের কয়েকটি জেলায় তাপপ্রবাহ শুরু হবে বলেও জানান তিনি। তবে কবে থেকে এবং কোন কোন জেলায় তাপপ্রবাহ শুরু হবে সে বিষয়ে কিছু জানাননি এই আবহাওয়াবিদ।

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। যা আগামী তিনদিনে অর্থাৎ ৭২ ঘণ্টায় আরও বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় সর্বোচ্চ ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে সন্দ্বীপে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা