ছবি: সংগৃহীত
জাতীয়

ঈদের শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের

সান নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমে এক শুভেচ্ছা বার্তা পাঠান তিনি।

আরও পড়ুন: নতুন কোনো হুমকি নেই

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এটি মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আমি এ পবিত্র ঈদে প্রিয় দেশবাসী তথা মুসলিম জনগণের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

মন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক আমাদের এ জন্মভূমি। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিই।

আরও পড়ুন: ঈদের শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে, একইভাবে বৈশ্বিক নানা সংকট মোকাবিলা করে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে বঙ্গবন্ধুর বাংলাদেশ।

তিনি বলেন, ঈদের আগে গ্রামমুখী বাধভাঙা জনস্রোত দেখা গিয়েছে এবার। অনেকেই ঈদযাত্রা নিয়ে দুর্ভোগের আশঙ্কা করেছিলেন। তবে সকলের আন্তরিক প্রয়াস ও সহযোগিতায় সকল আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদ যাত্রা তুলনামূলকভাবে অনেক বারের চেয়ে স্বস্তিদায়ক হয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা