ছবি: সংগৃহীত
জাতীয়
নিউ মার্কেটে আগুন

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক : এবার রাজধানী নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। প্রায় ৩ ঘণ্টা পার হলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসে ৩০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তাদের সাথে যোগ দিয়েছেন সেনা, নৌ, বিজিবি, র‌্যাব সদস্যরা।

আরও পড়ুন : শনিবার ফিরতি টিকিট বিক্রি শুরু

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫ টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ব্যবসায়ীদের ধারণা, অরক্ষিত বৈদ্যিুতিক লাইনের কারণে শর্ট সার্কিট থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ হিসেবে তারা বলছেন, এক লাইন থেকে একাধিক সংযোগ দেওয়ার কথা।

আরও পড়ুন : আনারসের দশটি গুণাগুণ

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বাতাসের কারণে বেশ ধোঁয়া হচ্ছে। এতে অন্ধকারে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে।

ঈদ-উল-ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। এ সময় নিউ মার্কেটসহ রাজধানীর সবগুলো মার্কেটই বিকিকিনিতে জমজমাট, বেচাকেনা চলে মধ্যরাত পর্যন্ত। নিউ মার্কেটের ব্যবসায়ীরাও মধ্যরাত পর্যন্ত দোকান খোলা রেখেছিলেন। সেহেরি খেয়ে ঘুমাতে যাওয়ার সময়ই খবর আসে আগুনের।

আরও পড়ুন : জাতীয় পার্টির কারণে বিএনপির এই অবস্থা

অনেক ব্যবসায়ী বলছেন, দোকানের মালামালের সাথে সারা দিনের বেচাকেনার সব টাকা ক্যাশ বাক্সে রয়েছে। তাদের সব কিছু শেষ হয়ে গেল। ঈদের আগে এ রকম আগুন একেবারে পথে বসিয়ে দিয়েছে ব্যবসায়ীদের।

এদিকে নিউ সুপার মার্কেটের ২ ও ৩ তলায় আগুনের সাথে তৈরি হওয়া প্রচণ্ড ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো নিউ মার্কেট এলাকা। মূলত নিউ মার্কেটের পূর্ব অংশে আগুনের ভয়াবহতা বেশি।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২

একের পর এক এসি বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য কোনো ব্যবসায়ীকে মার্কেটের ভেতর প্রবেশ করতে দিচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। ঐ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ভয়াবহ আগুনের ঘটনা ঘটলো।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের হানা

বঙ্গবাজারের আগুনে প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছিলেন ব্যবসায়ীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা