জাতীয়

চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

সান নিউজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনী প্রস্তুত জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ দেড়’শ বছর পুরোনো। তারা সব সময় অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করে আসছে। আমাদের অতীত অভিজ্ঞতা, প্রশিক্ষিত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে। নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, আমরা সেই দায়িত্ব পালন করবো।

আরও পড়ুন : আজ চৈত্র সংক্রান্তি ও বর্ষবিদায়

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে রংপুর পুলিশ লাইনস মাঠে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আইজিপি বলেন, বাংলা বর্ষবরণকে ঘিরে চারুকলায় একটি উড়ো চিঠি এসেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এরপরও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। আশা করছি পহেলা বৈশাখে উৎসবমুখর পরিবেশে মঙ্গল শোভাযাত্রাসহ অন্যান্য অনুষ্ঠানে অতীতের মতো মানুষ অংশগ্রহণ করবে।

আরও পড়ুন : বিশ্বে আরও ২৮৫ মৃত্যু

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আমরা সেই আলোকে দায়িত্ব পালন করে চলেছি। একসময় দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসের জনপদ গড়ে উঠেছিল। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লোকজন এলাকা ছেড়ে চলে গিয়েছিল। সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কারণে বর্তমানে মানুষ নিরাপদ রয়েছে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও বলেন, দেশ জঙ্গিবাদ দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠার আগেই আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। তাই দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গীবাদের সঙ্গে অন্য কোনো দুরভিসন্ধিমূলক কার্যক্রমে কারো চক্রান্ত রয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে। সেই সঙ্গে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান পুলিশ প্রধান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা