ছবি-সংগৃহীত
জাতীয়

হিযবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা মো. মাহামুদ হাসানকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আরও পড়ুন : উখিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩

শুক্রবার (৭ এপ্রিল) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ১০ বছর পলাতক থাকা মাহামুদকে গ্রেফতার করা হয়।

ফজলুল হক জানান, মাহামুদ হাসান হিযবুত তাহরীরের শীর্ষ জঙ্গি নেতা এবং দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। তার নেতৃত্বে ঢাকার বিভিন্ন মসজিদের সামনে হিযবুত তাহরীরের সদস্যদের নিয়ে ঝটিকা মিছিল হয়ে থাকে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বৈঠক করে হিযবুত তাহরীরের লিফলেট এবং পোস্টার বিতরণের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে আসছিল।

আরও পড়ুন : এবার গাজা-লেবাননে ইসরায়েলি হামলা

এর আগে তাকে একবার গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে জামিনে বের হয়ে আবার সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখে বলে জানান তিনি।

মাহামুদ হাসানের বিরুদ্ধে মোহাম্মদপুর ও পল্টন থানায় মোট ৩টি মামলা রয়েছে জানিয়ে করে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর থানার মামলায় তার ২ বছর সশ্রম কারাদণ্ড হয়। কিন্তু রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। গোয়েন্দা নজরদারীর ধারাবাহিকতায় শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক বলেন, গ্রেফতার মাহামুদ স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০০৯ সালে এসএসসি এবং ২০১১ সালে এইচএসসি ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন।

আরও পড়ুন : মিয়ানমারে আবারও ভয়াবহ সংঘর্ষ

তিনি জানান, ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষকের মাধ্যমে হিযবুত তাহরীরে সম্পৃক্ত হন মাহমুদ। এরপর থেকে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিবাদী বই প্রচার করে তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন।

র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংগঠনটির অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেফতার মাহমুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা