ফাইল ছবি
জাতীয়

এ সরকার থাকলে আমরা ভালো থাকবো

নিজস্ব প্রতিনিধি: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আজকে আমরা যে অবস্থায় আছি, আগামী দিনে আমরা আরও ভালো অবস্থায় থাকব, যদি এ সরকারের ধারাবাহিকতা থাকে। বঙ্গবন্ধু কন্যাকে মানুষ কেন বারবার ভোট দিয়ে নির্বাচিত করছেন, এর কারণ মানুষ সুখে ও শান্তিতে আছে এবং আগের তুলনায় অনেক ভালো আছে।’

আরও পড়ুন: বাসায় ফিরল নিখোঁজ ৪ ছাত্রী

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২২ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা একটানা ১৪ বছর ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করার কারণে দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে। এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। কারণ আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। আমরা একই দিনে ৫০০ জায়গা বোমা দেখতে চাই না, শেখ হাসিনা যেমন একইদিনে ১০০টি ব্রিজ, ১০০টি সড়ক উদ্বোধন করছেন, আমরা তা দেখতে চাই।’

আরও পড়ুন : দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি শুধু পার্বত্য অঞ্চলেই নয়, আমাদের সমতলে বসবাসকারী সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সারা দেশে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না, সে জন্য ঘর করে দেওয়া হচ্ছে। একইভাবে শিক্ষায় সহায়তার জন্য বৃত্তি-উপবৃত্তি দেওয়া হচ্ছে। তেমনি এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যারা রয়েছেন তাঁদের ঘর করে দেওয়া, তাঁদের সন্তানদের পড়া-লেখার জন্য বৃত্তির ব্যবস্থা করা, তাঁদের এলাকার উন্নয়ন, প্রশিক্ষণ এবং ঋণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিভিন্ন উপকরণ দিয়ে ধারাবাহিকভাবে বর্তমান সরকার করে যাচ্ছে।’

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।

আরও পড়ুন: স্মৃতি বৃত্তি পরীক্ষার সনদ পেল ২০০ শিক্ষার্থী

এছাড়াও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক সংগঠন বালিয়া ত্রিপুরা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রিপুরা, সাধারণ সম্পাদক খোকন ত্রিপুরাসহ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা