ছবি-সংগৃহীত
জাতীয়

সব স্টেশনেই থামছে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন খুলে দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টায় স্টেশন দুটি কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই খুলে দেওয়া হয়েছে। এর ফলে আজ থেকে উত্তরা-আগারগাঁও রুটের সব স্টেশনেই থামছে মেট্রোরেল।

আরও পড়ুন: ভারতে কুয়ার ছাদ ধসে নিহত ১৩

মেট্রোরেলের এই অংশে মোট স্টেশন ৯টি। সেগুলো হলো- উত্তরা উত্তর (দিয়াবাড়ি), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও।

এ বিষয়ে ডিএমটিসিএল-এর ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, সকাল ৮টায় দুটি স্টেশন যাত্রীদের জন্য উন্মুক্ত করা হলো। এটি একেবারেই সাধারণভাবে করা হলো। সব কিছুই আগের মতো। পার্থক্য শুধু যাত্রী স্টেশনে প্রবেশ করছে এবং মেট্রোরেল থামছে। আমরা দুটি দল গঠন করেছি। যারা অপারেশনের জন্য উত্তরা দক্ষিণ এবং শেওড়াপাড়া স্টেশনের অপারেশন টিমের সঙ্গে সমন্বয় করবে।

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগের ইতিহাসে মাইলফলক স্থাপন করে প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন।

তিনি রাজধানীর দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের লাইন-৬ এর ১১.৭৩ কিলোমিটার অংশের উদ্বোধন করেন। বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যাত্রীসেবা কার্যক্রম পরিচালনা করছে মেট্রোরেল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা