ছবি: সংগৃহীত
জাতীয়

কামরাঙ্গীরচরে শিশুসহ অগ্নিদগ্ধ ২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ফার্নিচার কারখানায় বার্নিশ থেকে আগুন লেগে শিশুসহ ২ জন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন : উন্নয়ন হয়েছে বলে অন্যরা পাত্তা দেয়

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মিম (৬) ও জহিরুল ইসলাম (৩৩)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন : সাহেদের জামিন স্থগিত থাকবে

দগ্ধ জহিরুল ইসলামের সহকর্মী শেখ ফরিদ জানান, ফার্নিচার কারখানা ও দগ্ধ হওয়া শিশুটির বাসা এক সাথে। বার্নিশ হাতে জহিরুলের পাশে জ্বালানো মোমবাতি ছিল। এ সময় শিশুটি পাশ দিয়ে দৌড় দিলে বার্নিশ মোমের ওপরে পড়ে মুহূর্তে ২ জনের শরীরে আগুন লেগে যায়।

পরে আমরা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এসেছি।

আরও পড়ুন : সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, কামরাঙ্গীরচর থেকে দগ্ধ অবস্থায় ২ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে শিশুটির শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে।

তবে জহিরুল ইসলামের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা এখনো নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা