ছবি-সংগৃহীত
জাতীয়

প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন বলেছেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ঢাকার সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের জনতার শ্রদ্ধা নিবেদন ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে চার স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

আরও পড়ুন: পুলিশের অভিযানে নিহত ১৩

এ ছাড়াও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন।

অপরদিকে, পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করে প্রস্তুত রাখা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন শহীদ বেদীতে। এরপর মন্ত্রীবর্গ, কুটনৈতিক বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি।

আরও পড়ুন: রোমানিয়া সীমান্তে ২৩ বাংলাদেশি উদ্ধার

পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন আরও জানান, ২৬শে মার্চের থাকবে পুলিশের বিশেষ নজরদারি পুরো এলাকা জুড়ে থাকবে বিশেষ নিরাপত্তা সিভিল পোশাকে থাকবে গোয়েন্দা সংস্থার একাধিক বাহিনী।

তিনি আরও বলেন, ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। ২৬শে মার্চ যারা স্মৃতিসৌধ এলাকার রাস্তা ব্যবহার করে গাবতলীমুখী যাতায়াত করবেন, তারা যেন অন্তত প্রথম প্রহরে এ রাস্তাটি এড়িয়ে চলেন। সড়কের যানচলাচলের জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা