গ্রহণ
জাতীয়

জুনের মধ্যে ৫ সিটিতে ভোট

সান নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। তিন ধাপে ঈদুল আজহার আগে মে থেকে জুন মাসের মধ্যে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।

আরও পড়ুন: মানুষের সেবায় আমরা গুরুত্ব দিয়ে থাকি

বুধবার (১৫ মার্চ) কমিশনের ১৬তম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মো. জাহাংগীর আলম বলেন, ২৯ জুনের মধ্যে ৫ সিটিতে ভোট হবে। কোনটাতে কখন হবে পরে জানাবো। আমরা মে থেকে জুনের মধ্যে নির্বাচন করবো। এইচএসসি পরীক্ষা হবে সম্ভাব্য ৭ জুলাই থেকে। সে জন্য এসএসসি পরীক্ষা শেষে ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যবর্তী সময়ের তিন ধাপে পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মালউইয়ে নিহত বেড়ে ২০০

ইসি সচিব বলেন, পাঁচটি সিটি নির্বাচন সংসদ নির্বাচনের আগে করতে হবে। প্রাথমিক আলোচনা হয়েছে, আগামী এপ্রিলে পবিত্র রমজান মাস শেষে এসএসসি পরীক্ষা ২৩ মে পযন্ত, ২৯ জুলাই হচ্ছে ঈদুল আজহা।

তিনি বলেন, ঈদুল আজহার আগে এবং এসএসসি পরীক্ষা শেষে এ মধ্যবর্তী সময়ে আমরা এ পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করবো, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীত তফসিলের সময় কোনটা কোন তারিখে হবে, তা বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: সংলাপের দরকার নেই

এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

মেয়াদ বিবেচনা করে এপ্রিলের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। সে ক্ষেত্রে ইভিএমে সব নির্বাচন হবে। সিসি ক্যামেরা রাখার বিষয়ে পরিকল্পনা থাকলেও তা করা হবে কি না, ওই সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা