ছবি: সংগৃহীত
জাতীয়

হজের খরচ কমানোর সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরে হজের খরচ বেড়ে যাওয়ায় কোটা পূরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে হজের খরচ কমানো কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

আরও পড়ুন : রাবিতে সাংবাদিকদের মারধর, ক্যামেরা ভাঙচুর

রোববার (১২ মার্চ) সকালে হজ পোর্টালের তথ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি মিলিয়ে নিবন্ধন করেছেন ৭৩ হাজার ২০৮ জন হজযাত্রী। এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ২৮৯ জন ও বেসরকারিভাবে ৬৩ হাজার ৯১৯ জন নিবন্ধন করেছেন।

গত ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি হজযাত্রীদের নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়। এরপর দুই দফা সময় বাড়ানো হয়। সেই অনুযায়ী নিবন্ধনের শেষ সময় ১৬ মার্চ পর্যন্ত নির্ধারণ হয়েছে।

আরও পড়ুন : ক্যাম্পাসে ফিরেছে শিক্ষার্থীরা, আহত ২ শতাধিক

চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। (চাঁদ দেখা সাপেক্ষে)

হজচুক্তি অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে ১৫ হাজার জন ও এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমে হজ করার সুযোগ পাবেন।

আরও পড়ুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ প্লাটুন বিজিবি

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

তবে দফায় দফায় নিবন্ধনের সময় বাড়ানো হলেও হজযাত্রীদের সাড়া পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

প্রসঙ্গত, গত ৬ মার্চ হজের খরচ ৪ লাখ টাকায় নামিয়ে আনতে ধর্ম মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আল কোরআন স্ট্যাডি সেন্টার সুপ্রিম কোর্টের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আশরাফ-উজ্-জামান। এর ৭ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, নোটিশটি আমাদের হাতে এখনও আসেনি। আসলে এটা নিয়ে যা করণীয় আমরা করবো।

আরও পড়ুন : সৌদিতে ওষুধ উৎপাদন করবে বেক্সিমকো

হজের খরচ কমানো বিষয়ে তিনি জানান, পুনর্বিবেচনার কোনো সুযোগ থাকলে আমরাই তো চাপ দিয়ে করাতাম।

ফরিদুল হক খান জানান, সৌদি আরবের মিনায় বাসস্থানের জন্য এবার এক লাখ টাকা বাড়ানো হয়েছে। এছাড়া রিয়ালের দাম বাড়ার কারণে এবার ৬৩ হাজার টাকা বেড়েছে। একই সাথে বিমানভাড়াও বেড়েছে।

আরও পড়ুন : রাশিয়া থেকে যুদ্ধবিমান কিনছে ইরান

বিমানভাড়া অনেক বেশি নেওয়া হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী জানান, এটা কিন্তু ডেডিকেটেড ফ্লাইট। এখানে হজযাত্রী ছাড়া অন্য কোনো যাত্রী নেওয়া হবে না। বিমান হজযাত্রীদের জেদ্দাতে নামিয়ে দিয়ে খালি আসবে।

তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে হজযাত্রীদের ওপর চাপটা পড়েছে। মানুষ প্রথমে বুঝতে পারেনি, এখন আসল ঘটনাটা বুঝতে পারছে।

আরও পড়ুন : রোহিঙ্গাদের কাজের সুযোগ দেবে না বাংলাদেশ

গত বছর হজে অনিয়ম করা এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে ফরিদুল হক খান জানান, সামনে যাতে কেউ অনিয়ম করতে না পারেন, সেজন্য এবারও ব্যবস্থা থাকবে।

তবে অনিয়ম আগের চেয়ে অনেক কমেছে। গত বছরের হজ নিয়ে তেমন কোনো সমালোচনা হয়নি বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা