ছবি : সংগৃহিত
জাতীয়

দূতাবাস খোলার ঘোষণা দিল মেক্সিকো

স্টাফ রিপোর্টার : গত ২৭ ফেব্রুয়ারি ঢাকায় নিজেদের দূতাবাস চালু করেছে নান্দনিক ফুটবলার মেসির দেশ আর্জেন্টিনা। এবার উত্তর আমেরিকার দেশ মেক্সিকো বাংলাদেশে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন : স্ত্রীর প্রেমিকের স্ত্রীকে বিয়ে করলেন যুবক

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম এই তথ্য জানিয়েছেন।

আবিদা ইসলাম জানান, ভারত সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে নয়াদিল্লীতে বৈঠক করেছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী সচিব মার্সেলো ইব্রার্ড। এ সময় এই ঘোষণা দেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী সচিব।

আরও পড়ুন : ভূমিকম্প-সাইক্লোনে কাঁপল ভানুয়াতু

শুক্রবার (৩ মার্চ) ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার সময় মার্সেলো এব্রার্ড চলতি বছরের দ্বিতীয়ার্ধে ঢাকায় একটি মেক্সিকান দূতাবাস খোলার ঘোষণা দেন। এটি উভয় বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে বলেও জানান তিনি।

মেক্সিকো বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও সহযোগিতা জোরদার করতে আগ্রহী উল্লেখ করে রাষ্ট্রদূত আবিদা ইসলাম জানিয়েছেন, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল, কৃষি ব্যবসা এবং প্রযুক্তি খাতে।

আরও পড়ুন : ক্যানসারে আক্রান্ত জো বাইডেন

প্রসঙ্গত, উত্তর আমেরিকার দেশ মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্র। বর্তমানে বাংলাদেশে মেক্সিকো তাদের কর্মকাণ্ড পরিচালনা করে ভারতের নয়াদিল্লীতে অবস্থিত দূতাবাসের মাধ্যমে।

১৯৭৫ সালের ৮ জুলাই বাংলাদেশের স্বাধীনতা লাভের চার বছরের মাথায় এ দুই দেশের মধ্যকার সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়।

আরও পড়ুন : জ্বালানি ডিপোতে আগুন, নিহত ১৭

২০২২ সালের ২১ নভেম্বর ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সর্বশেষ বাংলাদেশ-মেক্সিকোর মধ্যে দ্বিতীয় দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ইস্যু, যেমন, উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণের সফর আয়োজন, বাংলাদেশ-মেক্সিকো পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, ঢাকায় মেক্সিকোর দূতাবাস চালুকরণসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

আরও পড়ুন : দ.আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

এছাড়া, বাংলাদেশ ও মেক্সিকোতে পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি, দু’দেশের বিনিয়োগ পরিস্থিতি, ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময়, Avoidance of Double Taxation বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠিত বৈঠকে লিঙ্গ সমতা, পরিবেশ, কৃষি, প্রতিরক্ষা ও পর্যটন ক্ষেত্রে সহযোগিতা ও সমঝোতা স্মারক স্বাক্ষর, এয়ার সার্ভিস চুক্তি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং মেক্সিকোর National Autonomus University/ Secretariat of Public Education এর মধ্যে সরকারি বৃত্তি, ফেলোশিপ, প্রশিক্ষণ ও দু’দেশের সরকারি পর্যায়ে সমঝোতা স্বাক্ষর, দু’দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি বিষয়গুলো আলোচিত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজান...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা