জাতীয়

বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে কাজলা ভাঙা প্রেস এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দ্রুতগামী আসিয়ান সিটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী মো. ওমর ফারুক পলক (২০) চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর ইদু খালি আবুরহাট গ্রামের মো. মমিনুল হকের সন্তান। তারা তিন ভাই ও এক বোন।

আহত জুয়েল রানা (২১) নিহতের বন্ধু। তিনি রাজধানীর নারিন্দায় থাকেন। মুগদার বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটিতে বিবিএ প্রথম বর্ষের ছাত্র তারা।

এদিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। জুয়েল বর্তমানে চিকিৎসাধীন আছেন।

নিহত ফারুকের মামা জামশেদ আলম বলেন, ফারুক তার বাসায় থেকে পড়াশোনা করতেন। আজ দুই বন্ধু মোটরসাইকেলে করে ভার্সিটিতে যাওয়ার সময় কাজলা ভাঙা প্রেস এলাকায় দ্রুতগামী আসিয়ান সিটি বাসের ধাক্কায় দুজনই রাস্তায় ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে ফারুককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জুয়েলকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরও পড়ুন: বার নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল আলম জানান, ‘বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বাসটিকে শনাক্ত করা যায়নি। বিস্তারিত জানার জন্য টিম পাঠানো হয়েছে।’

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা