জাতীয়

আজ পবিত্র শবে মেরাজ

সান নিউজ ডেস্ক : আজ শনিবার পবিত্র শবে মেরাজ। এই রাত মুসলমানদের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। এ সময় তারা নফল ইবাদত-বন্দেগির মধ্যদিয়ে উদযাপন করেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে সিরিজ হামলায় নিহত ৬

শবে মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের দ্বিতীয় স্তম্ভ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক নির্ধারণ করা হয় এবং দৈনিক ৫ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়।

তাই প্রতি বছর এ রাতে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির আশায় ধর্মপ্রাণ মুসলমানরা বাড়িতে,মসজিদে কোরআনখানি, জিকির ও ইবাদত-বন্দেগির মধ্যমে অতিবাহিত করেন।এই দিনে নফল রোজাও রাখেন অনেকে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে আরও ৬১১ মৃত্যু

প্রতি বছরের মতো এবারেও দেশের প্রতিটি মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।

পবিত্র শবে মেরাজ উপলক্ষে শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররাম জাতীয় মসজিদে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : সুন্দরবনে ১০ পর্যটক উদ্ধার

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোহা. বশিরুল আলম। আলোচক হিসাবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. মো. আবদুল কাদির।

প্রসঙ্গত, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশ ভ্রমণ করে মহানবী হযরত মোহাম্মদ (সা:) আল্লাহ তা’য়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল চীনা নাগরিকের

এ মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে। রজব আল্লাহ প্রদত্ত চারটি সম্মানিত মাসের (আশহুরে হুরুমের) একটি।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা