জাতীয়

শুক্রবারে জমজমাট বইমেলা

সান নিউজ ডেস্ক : শুক্রবার ছুটির দিনে জমে উঠেছে অমর একুশে বইমেলা। মেলার স্টল-প্যাভিলিয়নগুলোতেও বেড়েছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়।বিশেষ করে শিশুদের আগমে ফিরেছে বইমেলার উচ্ছ্বাস। পরিবার-পরিজনদের সঙ্গে অনেকেই উপস্থিত হতে দেখা যাচ্ছে এ মেলায়।

আরও পড়ুন: কঠোর অবস্থানে জেলেনস্কি

শুক্রবার ( ১৭ ফেব্রুয়ারি) মেলার ১৭তম দিন আজ ,অন্যান্য দিনের তুলনায় ক্রেতাদের বেশি উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন মেলার স্টলের বিক্রেতারা।

নয়াপল্টন থেকে আসা দর্শনার্থী আবু হাসান গণমাধ্যমকে বলেন, প্রতি বছরই মেলায় আসা হয়। আজকেও এসেছি বই কেনার জন্য।
তিনি আরো বলেন, ঢাকায় আমরা যারা পড়ালেখা করছি এই মেলার মাধ্যমে সবাই এক সঙ্গে হবো, মেলাও ঘুরে দেখা হলো। সঙ্গে বইও কেনা হলো। প্রাণের এ বই মেলায় বন্ধুদের সঙ্গে দেখা হবে এটাও কম পাওয়া নয়।

ফার্মগেট থেকে আসা দর্শনার্থী আকিক হোসেন বলেন, বাবাকে নিয়ে বই মেলায় এসেছি। আমার ঘুরতে ভালো লাগে, তাই মেলায় ঘুরতে এসেছি। আজকে অনেক বই কিনব।

বই বিক্রেতা আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, মাশাল্লাহ আজকে ভালোই ক্রেতা রয়েছে। ক্রেতারা আগে থেকেই বইয়ের নাম ও লেখকের নাম নিয়ে আসেন। এতে স্টল বা প্যাভিলিয়নগুলোতে বেশি ভিড় দেখা যায় না। একটা বই কিনতে এসে যদি অন্য বই ভালো লাগে তাহলে সঙ্গে আরো দুই- একটি বই কেনেন।

রোকসানা আখতার নামে আরেক বই বিক্রেতা বলেন, আজ ক্রেতাদের উপস্থিতি ভালোই। সবাই তো বই কিনতে আসে না, অনেকেই ঘুরতে আসে। সবাই যদি বই কিনতেন তাহলে বই বিক্রি কয়েকগুণ বেড়ে যেত। গত কয়েক দিনের তুলনায় আজকে একটু বেশি বই বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: বেড়েছে ডিম ও মুরগির দাম

আজ ছুটির দিন হওয়ায় মেলা শুরু হয়েছে বেলা ১১টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। শুক্রবার ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। তাই আজ সকাল থেকে শুরু হয়েছে বইপ্রেমীদের আনাগোনা। স্টলে স্টলে ঘুরে বইয়ের মলাট উল্টে দেখে কিনে সুন্দর সময় পার করছেন তারা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা