জাতীয়

সোহরাওয়ার্দী থেকে যুবকের লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: রেলওয়ের তিন প্রকল্পের উদ্বোধন

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লালন শাহ চত্ত্বর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃতের নাম হৃদয় খান (৩৯)। বাবা টানু খান এবং তার বাড়ি কেরানীগঞ্জ থানার জিনজিরা ইমামবাড়ী এলাকায়।

আরও পড়ুন: ১৫ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ‘বেলা ১১টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই আরও বলেন, ‘স্থানীয় লোকজনের মাধ্যমে জানা গেছে, ঐ ব্যক্তি মাদকাসক্ত। তিনি গাজা সেবন করতেন এবং থাকতেন উদ্যানের ভেতরেই। রাতে কোনো এক সময়ে অসুস্থ্যতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। তবে তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি।’

আরও পড়ুন: আক্রান্তে শীর্ষে জাপান

মরদেহটি এখন ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা