পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম
জাতীয়

ভুল তথ্যে র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ভুল তথ্যের ভিত্তিতে প্ররোচনায় পড়ে র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল।

আরও পড়ুন: বিএনপির দম ফুড়িয়ে গেছে

মঙ্গলবার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০২১ সালের ১০ ডিসেম্বর ভ্রান্ত তথ্য, ভুল তথ্যের ভিত্তিতে প্ররোচনায় পড়ে বাংলাদেশের অন্যতম সফল আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা।

র‌্যাবের নিষেধাজ্ঞার ইস্যুসহ বিভিন্ন বিষয়ে গত এক বছরে অন্তত ১৫-২০টি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, করোনার কারণে ২০২১ সালের ডিসেম্বরের আগে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় সরাসরি (যুক্তরাষ্ট্র) সফর হয়নি।

আরও পড়ুন: প্রতিশোধ নিচ্ছে রাশিয়া

শাহরিয়ার আলম বলেন, ২০২১ সালের ডিসেম্বরের পরে আমরা যোগাযোগ করি। তারা (বিএনপি) ভেবেছিল পরবর্তী ডিসেম্বরের (২০২২ সালের) মধ্যে আরেকটা নিষেধাজ্ঞা আদায় করতে পারবে। এটা বুঝতে পেরে.. আমরা তো আওয়ামী লীগ, জনগণের কাছে থাকি। আমরা জানি আমাদের শক্তি কোথায়। একই সঙ্গে আমরা আমাদের সীমাবদ্ধতাও জানি। সবকিছু মিলিয়ে আমরা শুধু মার্কিন প্রশাসন নয়, এ বিষয়গুলো নিয়ে যার যার আগ্রহ রয়েছে ওইসব জায়গায়ও তারা যেন কোনো বাধা সৃষ্টি করতে না পারে (সে উদ্যোগ নেই)। আমরা আমাদের গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে বোঝাতে সক্ষম হয়েছি। বিএনপির সেই পরিকল্পনা মাঠে মারা গেছে।

১০ ডিসেম্বরের পরে তাদের নেতারা কোথায় লুকাবেন সেই পরিকল্পনা বিএনপি করেছিল বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: পাম্প হাউসে অগ্নিকাণ্ড, দগ্ধ ৭

শাহরিয়ার আলম বলেন, আমি আজ একটি চিঠির কপি নিয়ে এসেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে চিঠি লিখেছিলেন ২০২০ সালের ১৮ জানুয়ারি। কাল হয়তো তারা (বিএনপি) সংবাদ সম্মেলন করে বলবেন এই চিঠি সত্য নয়।

ওই চিঠিতে মির্জা ফখরুল নিজেকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে উল্লেখ করেছেন বলেও দাবি করেন শাহরিয়ার আলম।

তিনি বলেন, বিএনপি জাপানের প্রধানমন্ত্রীর কাছে সর্ববৃহৎ রাজনৈতিক দল দাবি করছে। জাপানের তো চোখ, কান, মাথা আছে। তাদের এখানে একজন প্রতিনিধি আছেন। একজন রাষ্ট্রদূত আছেন। তারা ভালো মতোই জানে বাংলাদেশে সর্ববৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি নয়।

আরও পড়ুন: কক্সবাজারে বাবা-মা-ছেলের যাবজ্জীবন

সেই চিঠিতে বিএনপি দাবি করেছে, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নিহত হয়েছেন। তবে তিনি যে সামরিক আইন দিয়ে ক্ষমতা দখল করেছিলেন সেটা চিঠিতে উল্লেখ ছিল না। ষড়যন্ত্রের কারণে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি পরাজিত হয়েছিল বলে চিঠিতে উল্লেখ আছে বলেও দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, গণজোয়ারের কারণে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা