আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)
জাতীয়

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে

সান নিউজ ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে একটি সংবিধান আছে। বাংলাদেশের সংবিধানে জাতীয় নির্বাচন কিভাবে হবে সেটি লিখা আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।

আরও পড়ুন: ছুটিতে আছেন ২৩ শতাংশ শিক্ষক!

তিনি বলেন, গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দল কর্মকাণ্ড চালাতে পারে। তাতে আওয়ামী লীগের কোনো আপত্তি নাই। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় আইন সচিব গোলাম সারোয়ার, পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফেসবুকে স্ত্রীর নগ্ন ছবি, স্বামী আটক

এর আগে সকাল সোয়া ১০টার দিকে মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়া স্টেশনে এসে পৌঁছান আইনমন্ত্রী। এসময় স্টেশনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংঠনের নেতাকর্মীসহ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা