জাতীয়

ডিসিদের প্রস্তুত থাকার নির্দেশ

সান নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন: পকেট বাণিজ্য করে কমিটি নয়

তিনি বলেন, আমরা বলেছি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেটা দেশবাসী চাচ্ছে, সারা বিশ্বও সেভাবে তাকিয়ে আছে। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনাদের (ডিসি) ভূমিকাই মুখ্য হবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আরও পড়ুন: বিশ্বে প্রথম নাকে দেওয়ার টিকা চালু

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবাধ নির্বাচনে ডিসিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের অভিজ্ঞতা রয়েছে। সেই আলোকে তারা একটি সুন্দর নির্বাচন উপহার দতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে পারবে। সেজন্য আপনারা তৈরি থাকুন, যাতে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন।

দেশের নিরাপত্তা বাহিনী এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম জানিয়ে মন্ত্রী বলেন, তাদের দেশপ্রেম, অভিজ্ঞতা, দক্ষতা আছে। তারা এখন পরিপূর্ণ।

আরও পড়ুন: অনিবন্ধিত পোর্টাল-আইপিটিভি গুজব ছড়ায়

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল জানান, ডিসি এবং এসপিদের মধ্যে সমন্বয়হীনতার কোনও অভিযোগ নাই। এই মিটিংয়ে এ ধরনের কোনও অভিযোগ কেউ করেনি। ‘ডিসিরা পুলিশ প্রতিবেদন দেখতে চেয়েছেন’ এমন বক্তব্য সঠিক নয় বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনকালে মূলত আমাদের করণীয় কিছু থাকবে না। মন্ত্রণালয় শুধু রুটিন ওয়ার্ক করবে। মূল দায়িত্বে থাকবে ইলেকশন কমিশন। নিরাপত্তা বাহিনী তাদের কাছেই ন্যস্ত হবে।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা