খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (ফাইল ছবি)
জাতীয়

দেশে দুর্ভিক্ষ হবে না

সান নিউজ ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে দুর্ভিক্ষ হবে না। হওয়ার কোনো চান্স নেই। যদি আল্লাহ নিজে হাতে গজব না ফেলেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আমনটা ভালো হয়েছে। আমন যেখানে প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ১৬ মণ হতো, সেখানে এবার ২০ থেকে ২৫ মণ হয়েছে। তাছাড়া সামনে আবার বোরোর আবাদ। বোরোর ফলনও ভালো হবে। অতএব শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে গ্লোবালি যে মার্কেট বৃদ্ধি আছে সেটার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও চলতে হবে।

আরও পড়ুন: চালু হলো পল্লবী স্টেশন

তিনি আরও বলেন, চালের দাম যাদের জন্য অসহনীয় তাদের জন্য ওএমএস, খাদ্যবান্ধব ভিজিডি, ভিজিএফ আছে। অতএব শঙ্কিত হওয়ার কারণ নেই। সবাই ভালো আছে। তবে খাদ্যের অপচয় যেন রোধ হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। কারণ অনেক বিয়ে বাড়িতে ১৫ থেকে ২০ পারসেন্ট খাবার নষ্ট হয়। এগুরো রোধ করতে হবে।

দেশে যে পরিমাণ সরিষার আবাদ হয়েছে, এতে করে এবার শতকরা ৩০ ভাগ ভোজ্য তেল সরিষা থেকে সংগ্রহ করা সম্ভব হবে বলেও জানান খাদ্যমন্ত্রী।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা