জাতীয়

পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল

সান নিউজ ডেস্ক: মিরপুরের পল্লবী স্টেশনে আগামীকাল (বুধবার) থেকে থামা শুরু করবে মেট্রোরেল। একইসঙ্গে মেট্রোরেল চলাচলের সময়েরও পরিবর্তন আসতে যাচ্ছে।

আরও পড়ুন: বুধবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল

উত্তরা ও আগারগাঁওয়ের মাঝখানে এই প্রথম পল্লবীতে যাত্রী ওঠানামা করবে উড়াল ট্রেন। এর মধ্য দিয়ে মিরপুরের যাত্রীদের নতুন একটি চলাচলের পথ উন্মুক্ত হলো। মেট্রোরেলের মাধ্যমে তারা এখন অনায়াসে উত্তরা ও আগারগাঁও যেতে পারবেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে বলা হয়েছে, সকাল ৮টায় স্টেশনের গেট খোলা হবে। যাত্রীরা ভেতরে প্রবেশ করে টিকিট কাটবেন। সাড়ে ৮টায় ট্রেন ছাড়বে। যাত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই ট্রেন চলাচল শুরুর আধা ঘণ্টা আগে গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে

ডিএমটিসিএল জানায়, শুরু থেকে সকাল ৮টায় গেট খোলার সঙ্গে সঙ্গেই ট্রেন চলাচল করে আসছে। এ ছাড়া কাল থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ হবে দুপুর ১২টার পরিবর্তে সাড়ে ১২টায়।

মেট্রোরেলে উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশন থেকে পল্লবী, পল্লবী থেকে উত্তরা; আগারগাঁও থেকে পল্লবী, পল্লবী থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: আরও ১৩ জনের করোনা শনাক্ত

প্রসঙ্গত, গেল ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা