পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ফাইল ছবি)
জাতীয়

খুব পজিটিভ আলোচনা হয়েছে

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ডোনাল্ড লু এসেছেন আমাদের দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে। তবে আমাদের কিছু কিছু দুর্বলতা আছে। তিনিও স্বীকার করেছেন, আমেরিকায় কিছু বিষয়ের ক্ষেত্রে তাদেরও সেম (একই)। সে কারণে আমরা সেম লেভেলে আছি। এসব নিয়ে খুব পজিটিভ আলোচনা হয়েছে।

আরও পড়ুন: আসুন আলোচনায় বসি

মঙ্গলবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড লু ঢাকা সফরে বিভিন্ন পর্যায়ের বৈঠক করলেও বিএনপির সঙ্গে কোনও বৈঠক হয়নি। বৈঠক কেন হয়নি এ বিষয়ে মন্তব্য করতে চাননি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, কেন বৈঠকে বসেননি, তা বিএনপিকেই জিজ্ঞেস করুন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় তারা হ্যাপি। আমরাও হ্যাপি। আর প্রেসিডেন্ট জো বাইডেন চাইছেন, আগামী ৫০ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক যেন উন্নত হয়। আমরাও তা চাই।

আরও পড়ুন: দুদকের ৮ কর্মকর্তা পেলেন পদোন্নতি

মোমেন বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছে, তবে র‍্যাব এখন অনেক ম্যাচিউরড। প্রথম দিকে যাই হোক না কেন, র‍্যাবের মধ্যে এখন জবাবদিহিতা তৈরি হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড লু গত ১৪- ১৫ জানুয়ারি ঢাকা সফর করেন। সে সময় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা