ছবি-সংগৃহীত
জাতীয়

বন্ধুত্ব শক্তিশালী করতে এসেছি

সান নিউজ ডেস্ক: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়ে আমাদের ভালো আলোচনা হয়েছে। সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশ ইতিবাচক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ।

আরও পড়ুন: কয়লা সংকটে উৎপাদন বন্ধ

রোববার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু।

বৈঠক শেষে ব্রিফিংয়ে ডোনাল্ড লু বলেন, জিএসপি সুবিধা চালু হলে প্রথমে বাংলাদেশ এ সুবিধা পাবে। গণতন্ত্র ও মানবাধিকার আমাদের কেন্দ্রবিন্দু। এটা নিয়ে আমরা পরামর্শ দিই।

তিনি ঢাকা সফর প্রসঙ্গে বাংলায় বলেন, মনোমুগ্ধকর অতিথিপরায়ণ মানুষের দেশে বন্ধুত্ব শক্তিশালী করতে এসেছি।

ড. মোমেন বলেন, আমরা ভালো সাজেশন পেলে অবশ্যই সেটা নেবো। আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আওয়ামী লীগ বুলেটে নয়, ব্যালেটে বিশ্বাসী।

তিনি বলেন, গত ৫০ বছরে আমাদের (যুক্তরাষ্ট্র-বাংলাদেশ) সম্পর্ক অনেক উন্নতি হয়েছে। আগামী এপ্রিলে আমাকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন: ৪৫৯ বাংলাদেশির সম্পত্তি অনুসন্ধানের নির্দেশ

শনিবার (১৪ জানুয়ারি) রাতে ঢাকায় পৌঁছে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের বাসায় নৈশভোজে অংশ নেন এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু। এসময় দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে তারা আলোচনা করেন।

সফরে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা করার পাশাপাশি শ্রম ও মানবাধিকার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা সম্পর্কে জানবেন লু। এছাড়া বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

দুই দফায় ৮ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা

চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীরা দুই দফায় টানা চার দিন করে ছুটি ভোগের সুযোগ...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

শিশু নির্যাতনের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামী...

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদনের নিয়ম জানুন

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা