জাতীয়

কাল আসছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

সান নিউজ ডেস্ক: একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন ইরানের রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। একদিনের সংক্ষিপ্ত এই সফরে দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থের নানা বিষয়ে আলোচনা করবে দুই দেশ।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আলী বাঘেরি কানি বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ঢাকায় আসবেন। সংক্ষিপ্ত এই সফরে দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থের নানা বিষয়ে আলোচনা করবে দুই দেশ।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া, তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন।

বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, জ্বালানি, রাসায়নিক সার ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী বাংলাদেশ এবং ইরান। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইরানের কাছ থেকে তেল কেনার চিন্তাও করেছে বাংলাদেশ।

আরও পড়ুন: তালেবানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি!

এর আগে গত নভেম্বরে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসেন ইরানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ড. মেহেদি সাফারি। তখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠকও করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা