ছবি-সংগৃহীত
জাতীয়
বিশ্বকাপ ফাইনাল

রাজধানীতে সতর্ক নিরাপত্তা বাহিনী

সান নিউজ ডেস্ক: আজ (রোববার) রাতে কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা। এই খেলাকে কেন্দ্র করে যাতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: সবাইকে সজাগ থাকতে হবে

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের পাশাপাশি কাজ করবে এলিট ফোর্স র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়নও (র‍্যাব)।

পুলিশ বলছে, রাতে ঢাকা শহরের যতগুলো স্পটে বড় পর্দায় খেলা দেখানো হবে সবগুলো স্পটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। ফুটবল খেলাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ থাকবে পুলিশ।

আরও পড়ুন: মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার কোনো ঘাটতি নেই

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে বলেন, রাজধানীতে যতগুলো স্পটে বড় পর্দায় খেলা দেখানো হবে সবগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। ঢাকার ৮ বিভাগের ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র‍্যাবের রুটিন পেট্রোল ও চেকপোস্ট থাকবেই। পাশাপাশি ফুটবল খেলাকেন্দ্রিক নাশকতা, সহিংসতা কিংবা সংঘাতের কোনো তথ্য পাওয়া গেলে র‍্যাবের পর‍্যাপ্ত ফোর্স মুভ করবে।

এদিকে কাতারে চলমান বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ-বিপক্ষের সংঘাত-হানাহানিতে এ পর্যন্ত সারাদেশে অন্তত চারজন খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: কাতারে ফ্রান্সের প্রেসিডেন্ট

যেসব স্পটে বড় পর্দায় দেখানো হবে ফাইনাল

মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের উদ্যোগে ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ও হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে একটি ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে।

টিএসসি ছাড়াও রাজধানীর আরও কিছু জায়গায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানো হচ্ছে। এর মধ্যে রয়েছে- মতিঝিলে বাফুফে ভবনের সামনের লন, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, উত্তরা রবীন্দ্রসরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, হাতিরঝিলে মুজিব চত্বর, গুলশান-২ নগর ভবন, মোহাম্মদপুর বছিলার লাউতলা খালসংলগ্ন মাঠ, প্যারিস রোডসংলগ্ন মাঠ, কাচকুড়া কলেজ মাঠ, শ্যামলী পার্ক, খিলগাঁও তালতলা মার্কেট, সরকারি তিতুমীর কলেজ চত্বর ও বসুন্ধরা সিটি শপিং মলের সামনে।

আরও পড়ুন: শীতকালীন ছুটি পাচ্ছেন না শিক্ষকরা

এছাড়া পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক, মতিঝিলের মধুমতি সিনেমা হলে বড় পর্দায় খেলা দেখা যাবে বলে জানা গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা