সংগৃহীত ছবি
জাতীয়

সড়ক দুর্ঘটনা ও আগুনে পুড়ে নিহত ৯

সান নিউজ ডেস্ক: দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। অন্যদিকে গাজীপুরে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে স্বামী-স্ত্রীর। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঘটেছে এসব দুর্ঘটনা।

আরও পড়ুন: আ’লীগের হাত ধরেই সব অর্জিত হয়েছে

ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে ২ জনের মৃত্যু ও ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক সড়কের খাগুরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতীক সিরামিকের একটি বাস সকালে শ্রমিকদের নিয়ে কারখানায় যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন অন্তত ২৫ জন। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে।

গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে কোনাবাড়ী থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মদপানে ৬৫ জনের মৃত্যু

এদিকে গাজীপুরের নাওজোর ও টেকনগপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় পৃথক দুটি দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। টেকনগপাড়া এলাকায় নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল থানার পাকুরিয়া এলাকার সালাম মিয়ার ছেলে জাকির হোসেন (২৪) ও একই জেলার গৌরীপুর থানার অচিন্তপুর এলাকার বাসিন্দা আবু তায়েব মুন (২৩)। নাওজোর এলাকায় নিহত দুজনের পরিচয় জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ফ্লাইওভারের নিচে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় দুই যুবক ঘটনাস্থলে মারা যান। মরদেহ উদ্ধার করে করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বন্দুক হামলায় ২ শান্তিরক্ষী নিহত

একই থানার এসআই মো. রোকন মিয়া বলেন, গাজীপুর চৌরাস্তা থেকে মোটরসাইকেলযোগে জাকির হোসেন ও আবু তায়েব মুন ময়মনসিংহে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এক পর্যায়ে তাদের মোটরসাইকেলটি টেকনগপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জাকির হোসেন ও আবু তায়েব ঘটনাস্থলেই মারা যান।

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাড়িচাপায় অজ্ঞাত (৫০) এক পাগলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ৮দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পড়শীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনার সময় এশিয়ান হাইওয়ে সড়কের পড়শীপাড়া এলাকায় অজ্ঞাত এক পাগল চিপস খেতে খেতে সড়কের পাশ দিয়ে হাঁটছিল। এসময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই পাগল মারা যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা